অবরোধ সফল করতে সব শক্তি নিয়ে নামুন: রিজভী

চলমান অবরোধ কর্মসূচি সফল করতে সব শক্তি নিয়ে রাজপথে নামতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে বনানীর একটি কার্যালয়ে একদল সাংবাদিককে তিনি বলেন, ‘সরকার অবৈধ বন্দুকধারীদের মতো দেশ শাসন করছে। কোনো বেআইনি সরকার এভাবে দেশ পরিচালনার অধিকার রাখে না।’
‘আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাব, সকল শক্তি ও সাহস নিয়ে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি সফল করুন।’
বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করতেই হবে। এটা এখন সময়ের ব্যাপার মাত্র।’