ফরিদপুরে আগামীকাল শনিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, মির্জা ফখরুলকে গ্রেফতার ও তারেক জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শহরের চরকমলাপুর এলাকায় এক সংবাদ সম্মেলনে এই হরতালের ডাক দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।