ইসলামী বিশ্ববিদ্যালয় আবারো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সিন্ডিকেটের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের বাসে এক ছাত্র নিহতের জের ধরে গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ৩৫ দিন বন্ধ থাকার পর গত ৭ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ খুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে এক জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, রেজিষ্ট্রার ড. মসলেম উদ্দিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মামুনুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। বৈঠকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।
বৈঠক শেষে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল দশটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পাস খোলার ব্যাপারে পরবর্তীতে জানানো হবে। তবে অফিস চলবে।
এদিকে দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাস খোলার দুই দিন যেতে না যেতেই আবার কর্তৃপক্ষ ফের বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।