চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি ভারতীয় পিস্তল উদ্ধার করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়ন হেড-কোয়ার্টার সূত্র জানায়, একজন চোরাকারবারী অবৈধভাবে সীমান্ত রেখা পার হয়ে ভারত থেকে পিস্তলটি বাংলাদেশে নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর জালখালী ব্রিজ সংলগ্ন আম বাগানে অপেক্ষমাণ থাকা বিজিবির একটি দল ওই চোরাকারবারীকে চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারী পিস্তলটি ফেলে দিয়ে ঘন কুয়াশার মধ্যে পালিয়ে যায়।