ঘাটাইলে ট্রাক চাপায় মা-মেয়েসহ নিহত ৩

 
 
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকাল চারটায় টাঙ্গাইল-গোপালপুর সড়কের শান্তানগর মজিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
ঘাটাইল থানার পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, গোপালপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মা-মেয়েসহ মোটরসাইকেলের তিন আরোহী মারা যান।
 

নিহতরা হলেন— গোপালপুর উপজেলার কাজীরভিটা গ্রামের পান্না মিয়ার স্ত্রী আছমা বেগম (৩২), তার মেয়ে মারিয়া(৪) এবং আছমার ছোট ভাই সুমন মিয়া (২৮)।  এ ছাড়া সোনা মিয়া  নামে এক যুবক আহত হয়েছেন। সুমনের বাড়ি কালিহাতী উপজেলার পাচ চারান গ্রামে। সুমন তার বোন ও ভাগ্নীকে নিয়ে বাবার বাড়ীতে যাচ্ছিলেন।