গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পদ্মবিলা বাজার থেকে এলাকার চিহ্নিত ডাকাত হাবলু মোল্যা ও শহিদুল মোল্যাকে শনিবার রাতে কাশিয়ানী থানা পুলিশ গ্রেফতার করেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গত বছরের ২১ ডিসেম্বর উপজেলার গোয়ালগ্রাম চরপাড়ার মো. রাজ্জাক মোল্যার বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়। ওই বাড়ীর লোকজন তাদের ডাকাত বলে সনাক্ত করায় পুলিশ ওই মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। গ্রেফতারকৃতরা উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।