মুন্সীগঞ্জে আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দেশজুড়ে নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেফতারের প্রতিবাদে জেলা বিএনপির সভাপতি মো. আবাদুল হাই রবিবার দুপুরে শহরের পিটিআই সংলগ্ন প্রধান সড়কে এক পথসভায় এ হরতাল আহ্বান করেন।
এর আগে শহরের বিএনপি কার্যালয় থেকে ছোট একটি মিছিল নিয়ে এখানে সমবেত হন। এ সময় তিনি হরতাল সফল করতে নেতা-কর্মীদের রাজপথে অবস্থান করার আহ্বান জানান।
পথ সভায় আরা বক্তব্য রাখেন শ্রমিক দলের নেতা আব্দুল আজিম স্বপন।