ভারত থেকে প্রবেশকালে ১৮ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্ত থেকে নারীসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
সাতক্ষীরার নীলডুমুর ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের দেবহাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।