গাজীপুরে ট্রেন থেকে পড়ে ইজতেমা ফেরত মুসল্লির মৃত্যু

 
 
 
গাজীপুরের পুবাইলে ইজতেমায় আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে সাহের আলী (৩৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি নরসিংদীর বুইদ্দামারা গ্রামে।
জানা গেছে—মোনাজাত শেষে সাহের আলী রবিবার  বেলা ২টার দিকে টঙ্গী থেকে ভৈরবগামী একটি ট্রেনের হাতলে ঝুলে বাড়ি ফিরছিলেন। পুবাইল স্টেশনের কাছে এসে সিগন্যালের খুঁটির সাথে আঘাত লেগে তিনি পড়ে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসত্ক তাকে মৃত ঘোষণা করেন।