পোশাকশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সোমবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানানো হয়।
এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, আমার খালেদা জিয়াকে পোশাক শিল্প বাঁচিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই অনুরোধে কাজ না হলে তার সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন আতিকুল ইসলাম।
তিনি বলেন, বৃহত্তর স্বার্থে আমাদের সব ধরনের কার্যক্রমকে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির আওতামুক্ত রাখুন।
২০১৪-১৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে ল্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার ৬০০ কোটি ডলার। সেই অনুযায়ী এক দিনের অবরোধ বা হরতালে ৬৯৫ কোটি টাকার পোশাক রফতানি বাধাগ্রস্ত হয়।