মঙ্গলবার ময়মনসিংহে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের  ও কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ময়মনসিংহ জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। সোমবার দুপুরে জেলা বিএনপির সভাপতি একেএম মোশারফ হোসেনের বাস ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে হরতালের ঘোষণা দেয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান। এসময় জেলা বিএনপির সভাপতি একেএম মোশারফ হোসেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।