বিএসএফ’র হাতে ২ বাংলাদেশি আটক

 
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। সোমবার সকাল আটটার দিকে ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার পথে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-আব্দুল মালেক (৩৪) ও কমিশন আলী (৩২)। 
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার পথে সীমান্তের ৩৬৯/২-এস পিলার এলাকায় ভারতের দুই কিমি অভ্যন্তরে ষোলবাড়ি এলাকায় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই বাংলাদেশি নাগরিককে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে।