বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার ২০

 
নাশকতা ও ভাংচুরের মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদি হাসান হিমুসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়ায় বিএনপি’র ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে খান্দারে বিক্ষোভ মিছিল করে বিএনপি। প্রায় একই সময়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমু’র নেতৃত্বে  শহরের হাকিম মোড় হতে একটি বিােভ মিছিল বের হয়। মিছিলটি সাতমাথায় আসার সময় পুলিশ লাঠিচার্জ করে। এসময় মিছিল থেকে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হিমুসহ চারজনকে গ্রেফতার করা হয় । এছাড়াও জেলার বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয় আরও ১৬ বিএনপি ও জামাত-শিবির নেতাকর্মীকে । 
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র এএসপি গাজীউর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরের মামলা রয়েছে ।   
এর আগে সকাল ১০টার সময় মাটিডালীতে একটি অটোরিক্সা আগুন দিয়ে পালিয়ে যায় হরতাল সমর্থকরা। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এদিকে বগুড়া-শেরপুর রোডে কানছগাড়ী এলাকায়  ছাত্রশিবির রাস্তায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এসময় তারা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ পৌঁছলে তারা পালিয়ে যায় ।
নাশকাতা এড়াতে পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি টহল জোরদার করা হয়েছে।