গোপালগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে ৫ম মামলা: গ্রেফতারি পরোয়ানা

 
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পঞ্চম দফায় মানহানির মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার বেলা ১২টার দিকে গোপালগঞ্জের মুকসদুপুর উপজেলার খান্দাপাড় গ্রামে লাভলু শেখ বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে এ মামলা দায়ের করেন।
মামলাটি গ্রহণ করে আদালতের বিচারক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান এ সব তথ্য জানয়েছেন।