কামরাঙ্গীরচরে দেয়াল চাপায় শিশু নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায়  বাউন্ডারি দেয়াল ভেঙে চাপা পড়ে তৌহিদুল ইসলাম (৭) নামে শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশুর চাচা সালমান বলেন, এটা দুর্ঘটনা নয়। এটি একটি হত্যাকাণ্ড। কারণ যে বাসায় বাউন্ডারি দেয়াল ভাঙার কাজ করছিল, তারা জনসাধারণের জন্য কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়নি। ঐ বাড়ির একটি বাসার পর সাত নং গলিতে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো শিশু তৌহিদ। তিনি আরো বলেন, আমরা ওদের বিরুদ্ধে মামলা করবো।

সুনামগঞ্জ জেলার দিরাই থানার দাউদপুর গ্রামের হাসনাতুল হোসেন রুবেলের ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।