যশোরের শার্শায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক শিমুল হোসেনকে (২২) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার সকালে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিমুল হোসেন ওই গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
শার্শা থানার ওসি সাহিদার রহমান জানান, ভোররাতে শিমুলকে মোবাইল ফোনে বাসা থেকে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর তাকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। পরে সকালে মাটিপুকুর গ্রামের মাঠে লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসীর মাধ্যমে খবর পায় পুলিশ।