শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সোমবার দিাবগত রাত আড়াইটা থেকে বন্ধ রয়েছে। এই সময় ধরে মাঝ পদ্মায় আটকে পরেছে সাতটি ফেরি। ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ পরান, কলমীলতা, রায়পুরা, রাণীক্ষেত ও টাপলুর সহস্রাধিক যাত্রী প্রচন্ড শীতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। দুই পাড়ে প্রায় দুই শ’ যান পারাপারের অপেক্ষায় রয়েছে।
শিমুলিয়াস্থ বিআইডাব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় এবং কাওড়াকান্দি ঘাটের সহকারী ম্যানেজার মজিদ গাজী জনান, হঠাৎ কুয়াশার চাঁদরে ঢাকা পরে ফেরি পথ। প্রবল কুয়াশায় পদ্মায় কাছের বস্তুও দেখা যাচ্ছিল না। নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।