মান্দায় ট্রাক্টর চাপায় হেলপার নিহত

 
 
নওগাঁর মান্দায় ট্রাক্টর চাপায় ফিরোজ (২০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিজয়পুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ফিরোজ একই গ্রামের মৃধাপাড়ার সিরাজ মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ইট ভাটায় চলমান ট্রাক্টরে ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে যায় নফিরোজ। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
মান্দা থানার অফিসার ইনর্চাজ মো.মোজাফফর হোসেন জানান, এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি ও কেউ কোন অভিযোগও করেনি।