বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গাইবান্ধার আদালত। মঙ্গলবার গাইবান্ধার সদর আমলী আদালত এই আদেশ দেয়।
গত ২৮ ডিসেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি তাহমিদুর রহমান সিজু বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে ফৌজদারি মামলাটি দায়ের করেন। মামলার শুনানি শেষে বিচারক তাসকিনুল হক ১০ জানুয়ারির মধ্যে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জকে ঘটনা তদন্ত করে তা দাখিল করার নির্দেশ প্রদান করেন। আদালতে প্রতিবেদন দাখিল করলে আজ এই আদেশ দেয়া হয়।