বুধবার পাবনায় ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল

 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা, বিএনপি-জামায়াতের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট ও ছাত্রদল। মঙ্গলবার ২০ দলীয় জোট পাবনা জেলা শাখা ও জেলা ছাত্রদলের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো পৃথক প্রেসবিজ্ঞপ্তিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে ২০ দলীয় ঐক্যজোট পাবনা জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক রেজাউল করিম ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তসলিম হাসান খান সুইট স্বারিত পৃথক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব এবং পাবনা জেলা জামায়াতের আমিরসহ তিন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার পাবনায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা থেকে হরতাল আহ্বান করা হল। 
এদিকে ২০ দলীয় জোটের ডাকা বুধবারের হরতালের সমর্থনে শহরে ঝটিকা বিােভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।