সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বীনাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার আদেশ বাতিল করা হয়েছে? গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
গত ৪ ফেব্রুয়ারি হোসনে আরা বীনাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। এরপর গত ৮ ফেব্রুয়ারি রাতে ইউএনও হোসনে আরা বীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়ী করছেন। শুধু তাই নয়, সম্প্র্রতি মাতৃত্বকালীন জটিলতার সম্মুখীন হওয়ার জন্যও ওই কর্মকর্তাকে দায়ী করেন বদলি হওয়া সদর ইউএনও। যা নিয়ে তোলপাড় চলে প্রশাসনে। বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্দেশ দেন।