২ স্টক ব্রোকারকে জরিমানা

 
 
 
রুটিন পরিদর্শনের অংশ হিসেবে দুই স্টক ব্রোকার পরিদর্শন করে কিছু অনিয়ম চিহ্নিত করেছে বিএসইসি। এরই অংশ হিসেবে হিলসিটি সিকিউরিটিজ ও মিনহার সিকিউরিটিজকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, হিলসিটি সিকিউরিটিজের পরিচালককে মার্জিন ঋণ সুবিধা প্রদান, পরিচালকদের হিসাবে নেগেটিভ ব্যালেন্স থাকা সত্ত্বেও পরিচালকদের অর্থ উত্তেলনের সুযোগ, ৩০ জুন, ২০১২ এবং ৩০ জুন, ২০১১ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কনস্যুলেডেটেড কাস্টমার অ্যাকউন্টে পরিশোধযোগ্য ক্লায়েন্টদের পর্যাপ্ত তহবিল এ যথাক্রমে ১.৪৫ কোটি ও ১.২৫ কোটি টাকা ঘাটতি এবং স্বাক্ষরবিহীন ক্রয়/বিক্রয়াদেশ সংরক্ষণ করে আইন লঙ্ঘন করায় হিলসিটি সিকিউরিটিজকে ৭ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এ ছাড়া, মিনহার সিকিউরিটিজ কনস্যুলেডেটেড কাস্টমার অ্যাকাউন্টে পরিশোধযোগ্য ক্লায়েন্টদের পর্যাপ্ত তহবিল এ ৬.৬৪  কোটি টাকা ঘাটতি পরিলক্ষিত হওয়ার মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় ৭ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।