টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিক আটক



কক্সবাজারের টেকনাফ নাফনদীতে অভিযান চালিয়ে এক কোটি ৮০ লাখ টাকার মুল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ চার মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত ১০ টায় নাজির পাড়ার এলাকার নাফনদীর  ৩ নং সুইচ গেইট এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাজির পাড়ার এলাকার নাফনদীতে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে প্রায় এক কোটি ৮০ লাখ টাকার মুল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবা বহনের দায়ে চার মিয়ানমার নাগরিকসহ নৌকাটি আটক করা হয়। আটককৃতরা হলেন, মিয়ানমার ডেইল পাড়া এলাকার মো.রবিউল আলম(২৫), জামাল হোসেন(২৪), মুফিজুল উল্লাহ(২০) ও মো. রফিক(২০)।
তিনি আরো জানান, আটককৃতদের অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে মামলা রুজু করা হবে।