মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে বুধবার ভোরে অভিযান চালিয়ে বিএনপির ২৩ কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে সদর থানা ৯ জন, গাংনী থানা ১১ জন এবং মুজিবনগর থানার অভিযানে ৩ জনকে আটক করা হয়।
হরতাল অবরোধে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে এই আটক অভিযান বলে জানিয়েছেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ। ২৩ জনকেই আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।
এদিকে টানা অবরোধের ৮ম দিনেও জেলার আন্তজেলা ও দুরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক হয়নি। পুশিল প্রহরায় কিছু কিছু পরিবহন চলাচল করছে।