রাণীনগরে ভটভটি উল্টে নিহত ১

 
নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে শহিমুদ্দিন আকন্দ (৪৮) নামের এক ধান ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। শহিমুদ্দিন দক্ষিণ রাজাপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে।
পারিবাবিক সূত্রে জানা, সকালে সাড়ে সাতটায় শহিমুদ্দিন ধান কিনতে ভটভটিযোগে আবাদপুকুর হাটে যাচ্ছিলেন। এসময় রাণীনগর-আবাদপুকুর সড়কের ছয়বাড়িয়া নামক ব্রিজের পূর্ব পার্শে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, এ বিষয়ে ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।