ডিএসই জানিয়েছে, ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বা ব্রড ইনডেক্স এবং ডিএস-৩০ ইনডেক্স সমন্বয় করা হয়েছে। নতুন করে ব্রড ইনডেক্সে ১৮টি কোম্পানি জায়গা করে নিয়েছে। ব্রড ইনডেক্স থেকে বাদ পড়েছে ৬ কোম্পানি। আর ডিএস-৩০ সূচকে নতুন ৫ কোম্পানি যুক্ত হয়েছে এবং ৫টি বাদ পড়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে যুক্ত হওয়া কোম্পানিগুলোর শেয়ার লেনদেন সংক্রান্ত তথ্য ব্রড ও ডিএস-৩০ সূচকে যুক্ত হবে।
ব্রড ইনডেক্সে যেসব কোম্পানি যুক্ত হয়েছে, সেগুলো হলো—সুহূদ ইন্ডাস্ট্রিজ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, রহিমা ফুড, এমারেল্ড অয়েল, সিভিও পেট্রোকেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, দেশ গার্মেন্টস, এপেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, মোজাফ্ফর হোসাইন স্পিনিং, হা-ওয়েল টেক্সটাইল, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, তুং হাই নিটিং, ওয়াটা কেমিক্যালস, এএফসি অ্যাগ্রো বায়োটেক, ফার কেমিক্যাল, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং সাইফ পাওয়ারটেক।
ব্রড সূচক থেকে যে কোম্পানিগুলো বাদ পড়েছে সেগুলো হলো—সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, লিবরা ইনফিউশন, ন্যাশনাল টি, সোনারগাঁও টেক্সটাইল এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।
এ ছাড়া, ডিএস-৩০ ইনডেক্সে যে ৫টি কোম্পানি যুক্ত হয়েছে সেগুলো হলো— ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিকস, আইডিএলসি ফাইন্যান্স, ইউনাইটেড এয়ার এবং স্কয়ার টেক্সটাইল। আর যে ৫টি কোম্পানি ডিএস-৩০ ইনডেক্স থেকে বাদ পড়েছে সেগুলো হলো—ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড, ডেসকো, ওরিয়ন ফার্মা ও প্রাইম ব্যাংক। ডিএসই জানিয়েছে, এসঅ্যান্ডপির নির্ধারিত মাপকাঠি ও ডিএসই বাংলাদেশ ইনডেক্স মেথডোলজির আলোকে সূচক সমন্বয় করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেনযোগ্য শেয়ারের (ফ্র্রি-ফ্লোট) বাজার মূলধন, গত তিন মাসের গড় লেনদেন বিবেচনায় নিয়ে সূচক সমন্বয় করা হয়েছে।