মহালছড়িতে গুলিতে যুবক নিহত

 
 
খাগড়াছড়ি’র মহালছড়িতে অজ্ঞাত ব্যক্তির বন্দুকের গুলিতে এক যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের গঙ্গামা ছড়া গ্রামের সিংহ মনি চাকমার ছেলে ললিত কান্তি চাকমা (৩২)।
 
বুধবার সকালে ললিত কুমার চাকমাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 

স্থানীয় ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার তাত্ক্ষনিক সঠিক কোন কারণ জানা যায়নি, তবে ঘটনাটি সামাজিক দ্বন্দ্বের কারণে হতে পারে বলে মনে করেন তিনি।