অভয়নগরে দুই লাশ উদ্ধার

 

যশোরের অভয়নগরে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নওয়াপাড়া থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নওয়াপাড়া রূপসা পোল্ট্রি হ্যাচারির কাছে মাঠের মধ্যে থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে। তাদের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। স্থানীয়রা তাদের চেনেন না বলে জানিয়েছেন ওসি।
তিনি আরো জানিয়েছেন, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।