গাজীপুরে পিকেটারের ২ বছরের কারাদণ্ড



গাজীপুরে হরতালের সমর্থনে পিকেটিং ও গাড়িতে অগ্নিসংযোগের সময় আটক এক পিকেটারকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত পিকেটারের নাম আলী আজগর (২২) । সে শিবিরের কর্মী বলে জানা গেছে। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায়।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ২০দলীয় হরতালের সমর্থনে গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় গাড়ি ভাংচুর ও  অগ্নিসংযোগের সময় আটক শিবিরের কর্মী আলী আজগরকে করা হয় । পরে তাকে ভ্রাম্যমান আদালত হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলাম তার দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।