হবিগঞ্জে পুলিশ সুপারের বাসভবন লক্ষ্য করে ককটেল

 
হবিগঞ্জে পুলিশ সুপারের বাসভবন লক্ষ্য করে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টায় এই ঘটনা ঘটে। 
আহতরা হলেন-ঠিকাদার আল-আমিন ও আব্দুল কাইয়ুম।
জানা গেছে, দুপুরে শহরের সার্কিট হাউজ রোডে পুলিশ সুপারের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এতে দুইজন আহত হন। ককটেলের আঘাতে পুলিশ সুপারের গার্ড রুমের কাঁচ ভেঙে যায়। আহতদের মধ্যে আল-আমিনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এছাড়া শহরের বাসস্ট্যান্ড এলাকায় চাল বোঝাই একটি ট্রাক ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। অপরদিকে বানিয়াচংয়ে হরতালের পে ও বিপক্ষে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়।