ভারতে ‘আইএসে’র হামলার হুমকি


ভারতের জঙ্গি হামলার হুমকি দেয়া হয়েছে। মুম্বাই এয়ারপোর্টের একটি টয়লেটের দেয়ালে এই হুমকি দেয়া হয়। কয়েকদিন আগেও আরো একবার হামলার হুমকি দেয়া হয়েছিল। হুমকিকে ইসলামিক স্টেট এই হামলা চালাবে বলে বলা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমানবন্দরের এক কর্মচারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুইটি টয়লেটে হুমকিগুলো দেখতে পান। হুমকির সঙ্গে একটি বিমানের ছবিও আঁকা ছিল। হুমকিতে বলা হয়েছে, আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে হামলা চালানো হবে।
কয়েকদিন আগে বিমানবন্দরের একটি টয়লেটে জঙ্গি হামলার হুমকি দেয়া হয়েছিল। সেখানে ১০ জানুয়ারি হামলা করার কথা বলা হয়। এখন পর্যন্ত এরকম কোনো হামলা চালানো হয়নি।
ঘটনার তদন্ত করছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।