মাঝরাতে বাথরুমে গিয়ে বৃদ্ধা আর রুমে ফিরে এলেন না। সকালে তার স্বজনরা ঘুম থেকে উঠে বাথরুমের দরজায় চাপড়াতে শুরু করলেন। ভেতর থেকে ৬২ বছর বয়সী ওই বৃদ্ধা কি যেন বলার চেষ্টা করলেন, যার অর্থ দাঁড়ায় মোটামুটি এরকম-‘আমাকে বন্দি করেছে’! কে বন্দি করেছে বুঝতে না পেরে তারা দরজা ধাক্কাতে শুরু করলেন। এক পর্যায়ে দরজা ভেঙে গেলে দেখা গেল এক অজগর সাপ ওই বৃদ্ধাকে কমোডের পাশেই ‘বন্দি’ করে চুপ করে বসে আছে!
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে। পুলিশ ধারণা করছে কমোডের পথ ধরে বাইরে থেক অজগরটি কমোডের ভেতরে এসে বসে ছিল। ওই বৃদ্ধা তার উপর বসতেই সেটি তাকে পেঁচিয়ে ধরে রাখে সারা রাত। তবে বাড়ির লোকজন লাঠি দিয়ে একটু হিস হিস শব্দ করে ভয় দেখাতেই অজগরটি তাকে ছেড়ে দেয়। -রয়টার্স