ফিলিপাইনের টাইফুন আক্রান্ত এলাকা পরিদর্শনে পোপ

 
 
 
এক বছর আগে টাইফুন আক্রান্ত ফিলিপাইনের হাইয়ান এলাকা শনিবার পরিদর্শন করেছেন পোপ ফ্রান্সিস। পোপের এ সফর উপলক্ষে বৃষ্টি ও ঝড়োহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ সেখানে জমায়েত হয়। খবর বিবিসির।
টাইফুন থেকে বেঁচে যাওয়াদের সঙ্গে পোপের মিলিত হওয়ার কথা থাকলেও গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কারণে তিনি তার সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব দুর্যোগটি দেখতে তিনি ফিলিপাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। উল্লেখ্য, ছয় দিনের এশিয়া সফরের অংশ  হিসেবে পোপ ফিলিপাইন সফর করছেন। ফিলিপাইনে প্রায় ৮০ লাখ ক্যাথলিক খ্রিস্টান রয়েছে।