কংগ্রেস-বিজেপির ঘুষ নিন, এএপিকে ভোট দিন: কেজরিওয়াল

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কংগ্রেস উভয় দল ভোটারদের ঘুষ দিয়ে প্রলুব্ধ করে বলে ইঙ্গিত করেছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লির উত্তম নগরে এক সমাবেশে তিনি এই ইঙ্গিত দেন বলে জানিয়েছে এনডিটিভি।
জনতার উদ্দেশে কেজরিওয়াল বলেন, জনগণের উচিত বিজেপি ও কংগ্রেসের কাছ থেকে ঘুষ নেয়া। কিন্তু তার দলকে (এএপি) কেবল ভোট দেয়া।
পশ্চিম দিল্লির জনসভায় তিনি বলেন, বিজেপি ও কংগ্রেসের লোকেরা অর্থ দিতে চাইবে...যদি কেউ আপনাদের উৎকোচ না সাধে, তাদের কার্যালয়ে গিয়ে তা চান। উভয়ের কাছ থেকে অর্থ নিন। কিন্তু শুধু ঝাড়ুতে (এএপির প্রতীক) ভোট দিন।
কেজরিওয়ালের এই ধরণের বক্তব্যের সমালোচনা করে তার সাবেক সহকর্মী সাজিয়া ইলমি বলেছেন, তিনি (কেজরিওয়াল) কি বলতে চাচ্ছেন? মানুষ শুধু ঘুষের জন্য তাকে ভোট দেবে? গতবার মানুষ তাকে একবার তাকে ক্ষমতা দিয়েছিল। এই ধরণের বক্তব্য মানুষের জন্য ভোটারদের জন্য অপমানজনক। সাজিয়া এএপি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
কংগ্রেসও কেজরিওয়ালের বক্তব্য সমালোচনা করে তাকে ক্ষমা চাইতে বলেছেন।