দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি শ্রমিক সোহেল (২২) এর মরদেহ হযরত শাহ্জালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে। বুধবার রাত পৌঁনে ৮টার দিকে দুবাই এয়ারলাইন্সের একটি বিমান যোগে তার মরদেহ হযরত শাহ্ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছে।
নিহত সোহেল এর মরদেহ গ্রহণ করেছেন নিজ বাড়ি চান্দিনার ছায়কোট থেকে আসা স্বজনরা।
নিহতের স্বজন হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করার কথা।
প্রসঙ্গত, কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট জামিরাপাড়া গ্রামের ব্যবসায়ী নূরুল ইসলাম এর ছেলে সোহেল ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্ট দেখার সুযোগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে গিয়ে তার মামা ও খালুদের আশ্রয়ে থাকতে শুরু করেন। তিনি খালু আবু ইউসুফ এর দোকানে কাজ করতেন।
দক্ষিণ আফ্রিকায় গত শনিবার রাত সাড়ে ৯টায় কৃষ্ণাঙ্গ আফ্রিকান সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।