সর্বশেষ অর্থবছরে ৫ শতাংশের বেশি লভ্যাংশ দেয়ায় ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে জেমিনি সি ফুড।
ইতোমধ্যে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছে লভ্যাংশ বিরতণ করেছে। ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বরে শেষ হওয়া অর্থবছরের জন্য গত সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। গত ১৯ জানুয়ারি বিনিয়োগকারীদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লভ্যাংশের টাকা পাঠানো হয়েছে।
যেসব বিনিয়োগকারী লভ্যাংশের টাকা পাননি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিস থেকে লভ্যাংশের টাকা জানুয়ারি মাসের পর সংগ্রহ করতে বলা হয়েছে।