ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আরো ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) শীর্ষ কর্মকর্তারা বৈঠকে এই সিদ্ধান্ত নেন বলে ইপিবি সূত্রে জানা গেছে।
নিয়ম অনুযায়ী ১ জানুয়ারি থেকে শুরু হওয়া বাণিজ্য মেলা আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। কিন্তু হরতাল-অবরোধের কারণে দর্শনার্থী ‘কম হওয়ায়’ ব্যবসায়ীরা সময় বাড়ানোর আবেদন জানান। এই আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।