বাণিজ্য মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৫’র সময় ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলা শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। রফতানি উন্নয়ন ব্যুরো রবিবার এক বোর্ড সভায় এই সময় বৃদ্ধি করে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ এবং ১৪টি দেশের ৪৮টি সংগঠন বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করছে। তারা ৫১৬টি স্টলে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রতিদিন এই মেলা সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকছে। মেলায় প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা।