প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আগামী ১ এপ্রিল থেকে ব্যাংকের মাধ্যমে নেয়া হবে না। মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের সুবিধার্থে ১ এপ্রিল থেকে ব্যাংকের মাধ্যমে আইপিও আবেদন জমা দেয়ার সুযোগ থাকবে না। ফলে আবেদন জমার তারিখ থেকে রিফান্ড ওয়ারেন্ট বিরতণ পর্যন্ত সময়সীমা অনেকাংশে হ্রাস পাবে।