একুশের নতুন বই

ইজম

চিত্রকলা সাহিত্য সংগীতে

সৈয়দ লুত্ফুল হক

অ্যাডর্ন পাবলিকেশন

প্রচ্ছদ : সালভাদর ডালির চিত্রকলা অবলম্বনে সৈয়দ লুত্ফুল হক। মূল্য : ৪৩০ টাকা

 

সুদূর আদিমকালে যখন মানুষ শিক্ষিত ও সভ্য হয়ে ওঠেনি, তখনও মানুষের মধ্যে শিল্পতৃষ্ণা ছিল। এই গুণ হয়তো মানবের সহজাত বৈশিষ্ট্যই। গুহাগাত্রে আবিষ্কৃত মনোরম শিল্পকর্ম সেই সাক্ষ্যই দেয়। ক্রমে ক্রমে মানুষ সভ্য হয়েছে, আলোকিত হয়েছে শিক্ষায়। কালের বিবর্তনে শিল্পচর্চা পেয়েছে নানা মাত্রিকতা, বিচ্ছুরণ ঘটেছে শিল্পী মানুষের প্রতিভা। বহু বহু শতকের যে শিল্প ইতিহাস, পরীক্ষা-নিরীক্ষাসমৃদ্ধ শিল্পচর্চা, তার মধ্যে আমরা পরিচিত হই অনেক বাঁকবদল, রোমাঞ্চকর ও অভিনব সব নিরীক্ষা ও রীতি প্রকরণের সঙ্গে। এইসব পরিবর্তনের অভিঘাত শিল্পের পাটাতনে আছড়ে পড়েছে বারবার।

শিল্প আন্দোলনের উন্মেষকাল থেকে শুরু করে আজ অব্দি বিশ্বজুড়ে যেসব ধারা বা ইজম প্রবর্তিত ও চর্চিত হয়েছে, তা নানাভাবে ঋদ্ধ করেছে শিল্প অভিযানকে। নানা ধরনের ইজম বিশ্বশিল্পকলা, বিশ্বসংগীত ও বিশ্বসাহিত্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিভাবে কতটা সম্পৃক্ত হয়েছে তার মর্মোদ্ধার করবে এই গ্রন্থ পাঠের আনন্দময় অভিজ্ঞতা।