হোমনায় সাংবাদিকদের মানববন্ধন

হোমনা (কুমিল্লা): দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ও যারা গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন তাদের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হোমনা উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ওই কর্মসূচিতে হোমনা, তিতাস, দাউদকান্দি ও বাঞ্ছারামপুর উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা অংশ নেন। গতকাল বুধবার হোমনা উপজেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে এতে বক্তব্য দেন— হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মো.কামাল হোসেন, আবদুল হক সরকার, মোর্শেদুল ইসলাম শাজু, ইব্রাহিম খলিল, আক্তার হোসেন, হানিফ খান, মো. আইয়ূব আলী, আবু রায়হান চৌধুরী, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, মো. সাগর প্রমুখ। এ সময় মানববন্ধনে অন্যদের মধ্যে অংশ নেন তিতাসের সাংবাদিক মোহসিন হাবিব, বাঞ্ছারামপুরের আশিকুর রহমান, হোমনার মো.মকবুল হোসেন, রফিকুল ইসলাম, তপন সরকার, সোনিয়া আক্তার, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, হাফিজুল ইসলাম              —ইত্তেফাক