দুর্ভোগ

জগন্নাথপুর (সুনামগঞ্জ): জগন্নাথপুরে মহাসড়কের বেইলি সেতু ভেঙে পড়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিকল্প সেতুর কাজ শেষ না হওয়ায় সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে জগন্নাথপুরের সরাসরি যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে রয়েছেন জনসাধারণ। সড়ক ও জনপথ অধিদপ্তরের জগন্নাথপুর-পাগলা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার মজিদপুর নামক স্থানে গত ২১ ফেব্রুয়ারি সকালে একটি মাল বোঝাই ট্রাক বেইলি সেতুর উপরে উঠলে সেতুটির মধ্যভাগে ট্রাকসহ নদীতে ভেঙে পড়ে যায়। ওই দিন থেকে ভেঙেপড়া সেতুর পশ্চিম পাশে অস্থায়ীভাবে নতুন আরেকটি বেইলি সেতু নির্মাণের কাজ শুরু করেছেন। যাত্রীরা গন্তব্য স্থানে যেতে সেতুটির দু’পাড়ে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন দিয়ে  বাড়তি ভাড়ায় যাতায়াত করছেন। দ্রুত বিকল্প সেতুর কাজ সম্পন্ন করনের দাবি জানিয়েছেন জনসাধারণ। সড়ক ও জনপথ অধিদপ্তরে উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম সাইফুল ইসলাম জানান,  বিকল্প বেইলি সেতুটির নির্মাণ কাজ আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন হবে      —ইত্তেফাক