শায়েস্তাগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার দুপুর ১টায় পরিচালিত অভিযানে শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের একটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের জন্য ১ হাজার টাকা, একই রোডের আল-মদিনা হোটেলকে উন্মুক্ত পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ২ হাজার টাকা এবং শানখলা রোডের ইএন স্টোরকে মূল্য তালিকা না থাকার দায়ে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।