চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে আয়োজিত ১৯ দিনব্যাপী অমর একুশে বইমেলা-২০১৯ আজ বৃহস্পতিবার শেষ হতে যাচ্ছে। বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বইমেলায় অংশগ্রহণকারী ঢাকা ও চট্টগ্রামের প্রকাশকদের স্মারক সম্মাননা প্রদান করা হবে। এছাড়া শ্রেষ্ঠ প্রকাশনা ও শ্রেষ্ঠ স্টলকে পুরস্কৃত করা হবে।