সিটি নির্বাচন উপলক্ষে বন্ধ শেয়ারবাজার

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এজন্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহষ্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. (ডিএসই) এর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্র ও শনিবারের ছুটির পর আগামী ৩ মার্চ থেকে ডিএসইতে লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।