বাণিজ্যমন্ত্রী জেনেভা যাচ্ছেন

 
 বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ডব্লিউটিও’র বালি ঘোষণাা বাস্তবায়ন ও স্বল্পোন্নত দেশসমূহের অনুকূলে গৃহীত সার্ভিসেস ওয়েভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিতে সোমবার ঢাকা ত্যাগ করছেন।
ডব্লিউটিও’র সদর দপ্তরে ৫ থেকে ৬ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপিপ্ততে রবিবার এ কথা বলা হয়।
বাণিজ্যমন্ত্রীর নেতৃত্ব চার সদস্যের প্রতিনিধিদলের অপর সদস্য হচ্ছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, ফরেন ট্রেড ইনস্টিটিউটের পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ড. মোস্তফা আবিদ খান ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের উপপরিচালক মো. মাসুকুর রহমান সিকদার।