দেশ গার্মেন্টস ও হামিদ ফেব্রিকস ‘এ’ ক্যাটাগরিতে

 
 
 
 
ডিএসই জানিয়েছে—পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দেশ গার্মেন্টসের ক্যাটাগরি পরিবর্তন হয়ে ‘বি’  থেকে ‘এ’-তে উঠে এসেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ প্রদান করায় বুধবার থেকে কোম্পানিটির কার্যক্রম ‘এ’ ক্যাটাগরিতে শুরু হবে। এ ছাড়া, তালিকাভুক্ত হামিদ ফেব্রিকস লিমিটেড সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ লভ্যাংশ দেয়ায় ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এটিও বুধবার থেকে কার্যকর হবে।