কালিহাতীতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

টাঙ্গাইলের কালিহাতীতে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি এবং সেই সঙ্গে  ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে কাঁচা ঘরবাড়ি, দোকানপাট, গাছের ডাল ভেঙে পড়ে। বড় বড় গাছ শিকড়সহ উপড়ে রাস্তার ওপর পড়লে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে  যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। বৈদ্যুতিক তার ও ক্যাবল লাইন ছিঁড়ে  উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়ে।  এত নানা ধরনের আবাদি ফসল নষ্টের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যমুনার চরাঞ্চলের কলা চাষিরা ।  এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পাওয়া যায়নি।