বেনাপোল সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে আইসিপির আমদানি-রপ্তানি গেট এলাকা থেকে মঙ্গলবার রাতে চার লাখ বাংলাদেশি টাকাসহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ভারতীয় নাগরিকরা হলো- ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার পাইকপাড়া গ্রামের রাকেশ ঘোষ ও সুমন মন্ডল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপির ক্যাম্পের সদস্যরা তল্লাশি অভিযান চালিয়ে চার লাখ বাংলাদেশি হুন্ডির টাকাসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। আটককৃতরা এসব টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। জব্দকৃত টাকাসহ আটক নাগরিকদ্বয়কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।