রবিবার পতাকা হাতে রাস্তায় নামবে ব্যবসায়ীরা

এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেছেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ব্যবসায়ীদের পতাকা হাতে রবিবার রাজপথে নেমে আসতে হবে।
ওইদিন দেশের সব ব্যবসায়ীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় এফবিসিসিআই কনফারেন্স রুমে হরতাল-অবরোধের বিরুদ্ধে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আমরা ব্যবসা করতে চাই, আগুনে পুড়ে মরতে চাই না উল্লেখ করে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা যে যেখানে আছেন, সেখান থেকেই কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসবেন। সুযোগ পেলে দুই নেত্রীর সঙ্গে দেখা করে সংলাপের কথা বলব। সরকারকে বলব, প্রয়োজনে আইন করে হরতাল অবরোধ বন্ধ করুন।
এসময় বিভিন্ন জেলা পর্যায় থেকে আসা এফবিসিসিআই’র প্রতিনিধিরা কর্মসূচি সফল করার আশ্বাস দেন।